সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনায় প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2020-03-21 ইং
সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনায় প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক হানিফ মণ্ডল, এস এম ওসমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, হারুন অর রশিদ, বাংলা ট্রিবিউনের সাংবাদিক মেহেদী হাসান, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দর্শনা অফিসের সহকারী ব্যুরো প্রধান ওয়াসিম রয়েল, সাংবাদিক সুজন ও ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)