প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির অপরাধে আসাদুসজ্জামানকে (৩৬) ৫ হাজার টাকা ও কার্পাসডাঙ্গা বাজারের নওয়াজেসকে (৩৬) পণ্যের মূল্য না টাঙানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ও নির্বাহী মাজিস্ট্রেট শিবানী সরকার।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ওয়াজ বক্সেরে ছেলে আসাদুসজ্জামানকে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রি করার অপরাধে মুন্সিপুর বিজিবির বিশেষ টহল দল হাবিলদার ওবাইদুর রহমান ফোর্স নিয়ে সদাবরি পাকা রাস্তার ওপর থেকে আটক করেন। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে এসে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রি করার অপরাধে দোষী সাবস্ত্য করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়াদোত্তীর্ণ সব আইসক্রিম বিনষ্ট করা হয়। একই দিনে কার্পাসডাঙ্গা বাজারে নওয়াজেসকে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দোষী সাবস্ত্য করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করেন।
