দর্শনায় ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
দর্শনায় ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিল, ১ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নস্তিপুর গ্রামের মৃত ছালাম কাবলীর ছেলে মাদক ব্যবসায়ী ইকরামুল (১৮) ও দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদ পাড়ার মনিরুলের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে গতকাল বেলা একটার দিকে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার রেলগেট নামক স্থানের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় একটি ফ্রিডম-১২৫ সিসি মোটরসাইকেল গতিরোধ করে অভিনব কৌশলে ছিটের নিচে লুকিয়ে রাখা ৫৯ বোতল ফেনসিডিল, বহনকারী মোটরসাইকেলসহ দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নস্তিপুর গ্রামের মৃত ছালাম কাবলীর ছেলে মাদক ব্যবসায়ী ইকরামুল হোসেনকে আটক করে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্তা থাকায় একই গ্রামের জিয়ার ছেলে রতন ও আটক মাদক ব্যবসায়ীর ভাই ইনামুলকে পালাতক আসামি করে মাদক আইনে মামলা করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদ পাড়ায় দর্শনা থানা পুলিশ আরও একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১ শ গ্রাম গাঁজাসহ মনিরুলের স্ত্রী নিলুফা ইয়াসমিন নামের একজন নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকসহ আটক আসামির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)