গুজব : মেহেরপুরে বেশি দামে চালকেনার হিড়িক!

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
গুজব : মেহেরপুরে বেশি দামে চালকেনার হিড়িক! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের কারণে দেশে যেকোনো সময় অচলাবস্থা সৃষ্টি হতে পারে, এমন গুজবে গত দুদিন ধরে মেহেরপুর তহবাজার, বড় বাজার, হোটেল বাজারসহ স্থানীয় বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করেই চালের আমদানি কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে, হঠাৎ করে মেহেরপুরে সব ধরনের চালের দাম বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন থেকে চাল ব্যবসায়ীদের জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব বাজারগুলো পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম। ইউএনও ব্যবসায়ীদের কাছে জানতে চান হঠাৎ করে কেন চালের দাম বাড়ানো হলো। জবাবে ব্যবসায়ীরা বলেন, তাঁরা চালের দাম বৃদ্ধি করেননি। পূর্বের দামেই তাঁরা চাল বিক্রি করছেন। ব্যবসায়ীরা আরও জানান, ‘গত দুইদিন ধরে করোনাভাইরাসের আতঙ্কের কারণে হঠাৎ করেই চাল কেনার হিড়িক পড়েছে। মানুষ আতঙ্কে বস্তা বস্তা চাল কিনে রাখছেন। আর এই সুযোগকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় আমাদের কাছে বেশি দামে চাল বিক্রি করছেন। যে কারণে চালের চাম বেড়ে যাচ্ছে।’ এসব কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘দেশে এখন করোনাভাইরাস নিয়ে আতঙ্ক চলছে। আমরা করোনাভাইরাসের মতো ঘাতক মহামারিকে মোকাবিলা করছি। এমন দুযোর্গ মুহূর্তে কেউ যদি অধিক মুনাফা লাভের আশায় চালের দাম বৃদ্ধি করেস, সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোনো ক্রেতা চাল নিতে আসলে বেশি চাল দেবেন না, বলবেন আগে যা নিতেন তাই নিয়ে যান।’ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন নির্বাহী কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)