হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হোম কোয়ারেন্টাইনে না থাকায় ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়ায় মো. মিণ্টু হোসেনকে বাইরে ঘোরাঘুরি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মিণ্টু সলেমানপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে। গ্রামবাসী জানান, মিণ্টু সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। কিন্তু হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর পূর্বপাড়ায় সিঙ্গাপুর প্রবাসী আসলাম ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না থেকে শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে প্রকাশ্য ঘুরে বেড়ানোর কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের তিনজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহেশপুরের কৃষ্ণপুর গ্রামে এক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তথ্য নিয়ে জানা গেছে, উপজেলার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে বাড়ি এসে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু তিনি না মেনে উন্মুক্ত চলাফেরা করছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)