ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১১৬ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১১৬ জন ‘হোম কোয়ারেন্টাইনে’ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের ৬ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রবাসীসহ আরও ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসীরা আসার পর তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ এই ৯ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬ জন, কোটচাঁদপুরে ৫১ জন, কালীগঞ্জে ১২ জন, শৈলকুপায় ৮ জন, হরিণাকুণ্ডুতে ৫ ও মহেশপুর উপজেলায় ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকার আইন তেমনভাবে মানা হচ্ছে না। অনেক গ্রামে প্রবাসীরা এসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয়। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে, ঝিনাইদহে করোনা প্রতিরোধে করণীয়-বিষয়ক জরুরি লিফলেট ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। বৃহস্পতিবার ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান শহরের বিভিন্ন পয়েন্টে নাগরিকদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)