চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণ করল তারা দেবী ফাউন্ডেশন

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণ করল তারা দেবী ফাউন্ডেশন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা শহরের ট্রাফিক পুলিশসহ পুলিশের অন্য সদস্যদের ব্যবহারের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান, তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। অপর দিকে, একই দিন বিকেল চারটায় চুয়াডাঙ্গার প্রবীণ হিতৈষী সংঘের বৃদ্ধদের ব্যবহারের জন্য তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান, জীবন সদস্য হামিদুল হক মুন্সি ও ডা. মুস্তাকুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)