চুয়াডাঙ্গার সাত গ্রামের মানুষের মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
চুয়াডাঙ্গার সাত গ্রামের মানুষের মানববন্ধন ছবির ক্যাপশন:
ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ নিজস্ব প্রতিবেদক: ফসলি ধানের জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সাত গ্রামের মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া, খাড়াগোদা, খেজুরতুলা, কালুপোল, জামালপুর, যাদবপুর, নবীননগর গ্রামের চাষিদের জমির পানি ভুলটিয়ার জোড়া ব্রিজ হয়ে চিত্রা নদীতে পড়ে। এই ব্রিজের সামনে পুকুর খনন করছেন সাইদুর রহমান নামের এক ব্যক্তি। গ্রামবাসীর দাবি, ওই স্থানে পুকুর খনন করে বাঁধ দিলে চিৎলার বিল দিয়ে পানি চিত্রা নদীতে পড়তে বাধাগ্রস্থ হবে। ফলে গ্রামের চাষিদের হাজার হাজার একর জমির ধান পানিতে ডুবে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। ভুলটিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হক জানান, এ বিষয়ে গ্রামাবাসী গণস্বাক্ষর করে একটি স্মারকলিপিও জেলা প্রশাসক বরাবরে আগে দিয়েছেন তাঁরা। এর আগে প্রশাসন একবার এ পুকুর খননের কাজ বন্ধ করে দেয়। আবার পুকুরটি খনন করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হবে সাত গ্রামের চাষি জমির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)