বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-19 ইং
বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল পৌণে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। নিহত ব্যক্তি সম্পর্কে আইইডিসিআরের পরিচালক জানান, তার বয়স ৭০-এর অধিক। তিনি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। তিনি বিদেশফেরত কারো সংস্পর্শে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান আইইডিসিআরের পরিচালক। সেব্রিনা ফ্লোরা আরো জানান, নতুন করে আক্রান্তদের একজন নারী ও অপর তিনজন পুরুষ। নারী আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত একজনের সংস্পর্শে। বিদেশফেরত তিনজনের দুইজন এসেছেন ইতালি থেকে ও একজন কুয়েত থেকে। তিনি আরো জানান, বাংলাদেশে আজ পর্যন্ত আইসোলেশনে আছেন ১৬ জন ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)