ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-03-19 ইং
ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কণক কান্তি দাসের উদ্যোগে পরিষদ চত্বরে প্রায় ৬ লখ টাকা ব্যায়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে এই ম্যুরালের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সেখানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম, জেলা পরিষদের সচিব রেজা রাফিন সরকার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)