মেহেরপুরে প্রবাসী ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

আপলোড তারিখঃ 2020-03-19 ইং
মেহেরপুরে প্রবাসী ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর এবং বন্দর গ্রামে সৌদি ও কুয়েত প্রবাসী ব্যক্তিদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার বন্দর এবং গোভিপুর গ্রামের সৌদি আরব ও কুয়েত ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোরেন্টাইনে থাকার নির্দেশ দেন। সম্প্রতি বন্দর এবং গোভীপুর গ্রামের কয়েকজন ব্যক্তি প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার খবর পেয়ে তাঁদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ওই সব প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ঘরের বাইরে না থাকার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)