আতঙ্কিত না হয়ে নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন : সিভিল সার্জন

আপলোড তারিখঃ 2020-03-19 ইং
আতঙ্কিত না হয়ে নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন : সিভিল সার্জন ছবির ক্যাপশন:
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ভাইরাসটি নতুন হওয়াতে এখন পর্যন্ত এর কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এমনকি এমন কোনো চিকিৎসাও নেই, যা এ রোগ ঠেকাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে তারা। আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছেন বিজ্ঞানীরা। ডাক্তারদের পরামর্শ হলো বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ পরা। হংকং বিশ্ববিদ্যালয়ের ড. গ্যাব্রিয়েল লিউং স্বাস্থ্য-সম্পর্কিত এক নির্দেশনায় বলছেন, হাত সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, বারবার হাত ধুতে হবে। হাত দিয়ে নাক বা মুখ ঘষবেন না, ঘরের বাইরে গেলে মুখোশ পরতে হবে। এ সময় তিনি বলেন, ‘আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে মুখোশ পরুন আর নিজে অসুস্থ না হলেও অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন। করোনাকে ভয় না পেয়ে নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন।’ সভায় এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শামীমা ইয়াসমিনসহ চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সব মাঠকর্মী। এ সময় উপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সব মাঠকর্মীকে নিজ নিজ প্রকল্পের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)