ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে আমঝুপি গ্রামের জাহানারা ল্যাব অ্যান্ড নার্সিং হোমের উদ্যোগে বছরব্যাপী বিনা মূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক্তার মেহেদী হাসান লিটন, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, জহুরুল ইসলাম প্রমুখ।
