চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-03-18 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাস্ক বিতরণের প্রথম দিনে শহরে চলাচলরত প্রায় ১শ ইজিবাইক এবং রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের পূর্বে সকাল ১০টায় করোনাভাইরাস বিষয়ে সচেতনতামুলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের অতিথি ছিলেন দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীর এবং পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশীদ হীরা। তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)