চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে বড় বাজার শহীদ হাসান চত্বর এলাকা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী চালানো হয় পুলিশের ওই কার্যক্রম। ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সতর্ক হোন’ স্লোগানে জনসচেতনতামূলক এই প্রচারণায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় নিজ হাতে পথ চলতি মানুষের মধ্যে তিনি এ লিফলেট বিতরণ করেন। জনসচেতনতামূলক ওই প্রচারণায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তসহ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। শহীদ হাসান চত্বর এলাকা থেকে শুরু হওয়া ওই প্রচারণা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)