চুয়াডাঙ্গায় আজ থেকে চালু হচ্ছে ‘পুলিশ ক্লিয়ারেন্স ওয়ান স্টপ সার্ভিস’

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
চুয়াডাঙ্গায় আজ থেকে চালু হচ্ছে ‘পুলিশ ক্লিয়ারেন্স ওয়ান স্টপ সার্ভিস’ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল সোমবার রাতে ই-মেইলের মধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশের ডিএসবি শাখা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে পুলিশী সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মুজিব শতবর্ষ-২০২০ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গায় আগামীকাল (আজ) থেকে চালু করা হচ্ছে ‘পুলিশ ক্লিয়ারেন্স ওয়ান স্টপ সার্ভিস’। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (চঈঈ) সেবা গ্রহণের ক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না জানিয়ে তাতে আরও উল্লেখ করা হয়, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গায় স্থাপিত হেল্পডেক্স থেকে সরাসরি হাতে হাতে বা ডাকযোগে (উপযুক্ত ডাক টিকেট/ফি যুক্ত ফিরতি খাম প্রেরণ পূর্বক) ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হবে। এ ক্ষেত্রে যেকোনো প্রকার হয়রানিরোধে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪২৩১ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-এর মোবাইল নম্বর ০১৭৬৯-৬৯৫৮০৬ দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সেবা সর্ম্পকে বিস্তারিত জানতে প্রত্যেক থানায় এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমগ্র তথ্য সম্বলিত হেল্পডেক্স বোর্ড স্থাপন করা হয়েছে। অপর দিকে, বিশেষ বিবেচনায় জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গায় প্রার্থীদের অনলাইনে আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে। জনগনকে এ বিষয়ে অবগত করানোর জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গা সমগ্র জেলাব্যাপী লিফলেট বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)