কালীগঞ্জে আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
কালীগঞ্জে আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারের একটি বন্ধ থাকা ইলেকট্রনিক্সের দোকানে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাজারের বর্ষন ইলেকট্রনিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাশের দোকানের মালিক মিজানুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারের বন্ধ থাকা বর্ষন ইলেকট্রনিক্সের মধ্যে হঠাৎ ধোঁয়া দেখতে পান লোকজন। এরপর ধোঁয়া কুণ্ডলী আকার ধারন করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল অনেক দূর এবং সড়ক অত্যন্ত খারাপ হওয়ায় বেশ বিলম্বে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই এলাকাবাসী পানি ও বিভিন্ন দোকানে সিকিউরিটির জন্য রাখা কার্বনডাই অক্সাইড গ্যাস প্রয়োগ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণ করেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিক বজলুর রহমান জানান, বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ থাকায় তাঁর দোকান খুলতে বিলম্ব হয়েছে। তাঁর দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার টিভি, ফ্যান, মোবাইলসহ ইলেকট্রনিক্স সামগ্রী ছিল। তিনি একজন খুচরা ও পাইকারী ব্যবসায়ী। বন্ধ ঘরের মধ্যে আগুন লাগায় স্থানীয়রা প্রথম পর্যায়ে তেমন একটা সাহায্য করতে পারেননি। পরে স্থানীয় ব্যবসায়ীরা তালা ভেঙে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ড. মামুনুর রশিদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাজারটি তাঁদের স্টেশন থেকে বেশ দূরে হওয়ায় একটু জটিলতা হয়েছে। তারপরও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ওই প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা ধারনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)