মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও অননুমোদিত মিটার ব্যবহার করার দায়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় এ আদালত বসানো হয়। সহকারী কমিশনার মিথিলা দাস ও নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে, শহরের বড়বাজার এলাকায় রবি স্টোরের মিটারে বিএসটিআই কর্তৃক অনুমোদিত না থাকায় ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে শহরের হোটেল বাজার এলাকায় মামুন স্টরে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি করার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই-এর পরিদর্শক আল হাসানাত সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)