কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুরের মাঠ থেকে মাদ্রাসাছাত্রী কেয়া খাতুনের গলিত লাশ উদ্ধারের ঘটনা মামলায় মিলন হোসেন (২৬) নামের এক গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার বেলা একটার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন হোসেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের সলেমানের ছেলে। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কেয়া খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ১৭ দিন পর ১৩ মার্চ তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই দিনই একটি মামলা করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬-এর একটি চৌকস অভিযানিক দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদের নেতৃত্বে জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. মিলন হোসেনকে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)