অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬০ হাজার টাকা খোয়া!

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬০ হাজার টাকা খোয়া! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন রতন (৩০) নামের এক ব্যক্তি। খোয়া গেছে তাঁর সঙ্গে থাকা গরু কেনার ৬০ হাজার টাকা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ রতন কুষ্টিয়া জেলার পাকশি রেলওয়ে থানার রুপপুর গ্রামের পিয়ার আলীর ছেলে। জানা যায়, গতকাল দুপুরে পাকশি থেকে বাসযোগে ৬০ হাজার টাকা নিয়ে আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর শ্বশুর বাড়িতে গরু কেনার উদ্দেশে আসছিলেন রতন। পথের মধ্যে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছে থাকা ৬০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। এদিকে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে পৌঁছালে বাস কর্তৃপক্ষ রতনের পকেট থাকা মোবাইল ফোন থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরে সন্ধ্যা সাতটার দিকে রতনের শ্বশুর বাড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রতন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)