জীবননগরে গাঁজাসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
জীবননগরে গাঁজাসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মহিলাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার সময় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। জীবননগর থানার পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম কাশিপুর বাজারপাড়ায় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর বসতঘরের মধ্যে থেকে ১০ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার মেশিন উদ্ধার করেন তাঁরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আনোয়ার হোসেন পালিয়ে গেলেও  তাঁর স্ত্রী বিলকিস খাতুনকে (২৩) আটক করা হয়। এ সময় আনোয়ার হোসেনের বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে আর কোনো দিন মাদক ব্যবসা করবেন না মর্মে একটি লিখিত দেন বিলকিস খাতুন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইফুজ্জামান, এএসআই মিজান, পুলিশ সদস্য তানিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)