ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রাইফেল ক্লাবের চার বছর মেয়াদী কমিটি গঠন
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রাইফেল ক্লাবের চার বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে সভাপতি, অ্যাড. সেলিম উদ্দীন খানকে ১ নম্বর সহসভাপতি ও সোহেল আকরামকে সাধারণ সম্পাদক করে গতকাল সোমবার সন্ধ্যায় ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। পদাধিকার বলে কমিটির সহসভাপতি পদে আছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। কমিটির অন্যরা হলেন সহসভাপতি এস এম মনোয়ার হোসেন, আবু সাহেদুজ্জামান বাবু, আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (২) ও তফসির আহম্মদ সুইট, ক্যাশিয়ার আকসেদ আলী, কার্যকরী পরিষদের সদস্য অ্যাড. মনিরুজ্জামান, হাসান ইমাম বকুল, হাবিবুর রহমান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ওবাইদুল ইসলাম, আইনাল হক, মজিবুল হক খোকন, আহসানুজ্জামান বাবু, মিজানুর রহমান, হাসানুল আলম ও শাহিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ৯ মার্চ চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য থাকলেও পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার ও সহকারী কমিশনার আমজাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই চূড়ান্ত ফলাফল জানানো হয়। রাইফেল ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।
