সাবধানে গাড়ি চালাতে চালকদের দৃষ্টি আকর্ষণ

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
সাবধানে গাড়ি চালাতে চালকদের দৃষ্টি আকর্ষণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদক: ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক গাড়িচালক অংশগ্রহণ করেন। বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক প্রকৌশলী আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান ও ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবির। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, সব দুর্ঘটনার জন্য চালক সব সময় দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অনেক চালকই রোড সাইন সম্পর্কে ভালোভাবে জানেন না। রোড সাইন সম্পর্কে অজ্ঞতাও সড়ক দুর্ঘটনার কারণ। এ জন্য সবাইকে রোড সাইন ভালোভাবে জানতে হবে।’ প্রশিক্ষণ কর্মশালায় সাবধানে গাড়ি চালানোর বিষয়ে পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক রফিকুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুক্তা, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল ও ট্রাক-ট্যাঙ্ক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মশালার সভাপতি বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক প্রকৌশলী আতিয়ার রহমান। কর্মশালায় ট্রাফিক সাইন বিষয়ে আলোচনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ চুয়াডাঙ্গার সিল ম্যাকানিক্স ও ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)