ভোক্তা অধিকারের মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব

আপলোড তারিখঃ 2020-03-16 ইং
ভোক্তা অধিকারের মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন, আলোচনা সভায় বক্তারা সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। এ সময় তিনি বলেন, ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি সুস্থ সবল জাতি অনস্বীকার্য। ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব। এছাড়া বাজার ব্যবস্থাপনায়ও গড়ে উঠবে একটি সুষ্ঠু পরিবেশ। এ লক্ষ্য অর্জনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ প্রণয়ন করা হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। জনবান্ধব এ আইন যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধিসহ সবার সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সজল আহমেদ, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, আরটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বণিক সমিতির সভাপতি হাজি মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা। মেহেরপুর: ``বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এনডিসি মাহমুদুল হাসান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মার্কেটিং কর্মকর্তা জিব্রাইল হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর নাজমুল হক, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রমুখ। এর আগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠত হয়। গাংনী: `` মেহেরপুরের গাংনীতে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহাবুবুর রহমান, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)