যতদিন বেঁচে থাকব, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর সেবা করে যাব

আপলোড তারিখঃ 2020-03-16 ইং
যতদিন বেঁচে থাকব, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর সেবা করে যাব ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আ.লীগের উদ্যোগে ৭৪তম জন্মদিনের অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৭৪তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে এ জন্মদিন উদ্যাপন করা হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আজ তোমরা আমার জন্মদিন উদ্যাপন করছ। কিন্ত এই মাসেই আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তখন জানতাম না আর কোনো দিন তোমাদের মধ্যে ফিরে আসতে পারব কি না। আমার আটজন সহকর্মী যুদ্ধের সময় আমার পাশ থেকে শহীদ হয়েছিল। মহান আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো তোমাদের সেবা করার জন্য। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর সেবা করে যাব।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহসভাপতি আনিছুর মল্লিক, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, রিপন শাহ, রবিউল, শরিফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা ইসলাম, রাবেয়া খাতুন, মোমেনা খাতুন, যুবলীগের নেতা আহসান উল্লাহ, সৈকত খান, পলাশ আচার্য্য, পরিমল কুমার, রাজ কুমার প্রমুখ। জন্মদিনের অনুষ্ঠান শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাউকি ইউপি চেয়ারম্যান অসুস্থ লুৎফর রহমানকে দেখতে যান। উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গার সম্ভ্রান্ত জোয়ার্দ্দার পরিবারে ছেলুন জোয়ার্দ্দার জন্মগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)