ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-03-15 ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. হযরত আলী, ট্রেজারার আবদুল মোত্তালিব, রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ সোয়েব, ডিডি (ফিন্যান্স) আব্দুল মজিদ বিশ্বাস ও সহকারী রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত। এ ছাড়াও ইউনিভার্সিটির সব বিভাগের প্রধান, প্রভাষকসহ কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)