ডাকবাংলা সাধুহাটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-15 ইং
ডাকবাংলা সাধুহাটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার বোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। জানা যায়, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বোড়া গ্রামের সড়কের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই গ্রামের বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় একটি ট্রাক এসে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হন আব্দুল খালেক। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের নেওয়ার পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)