সাংবাদিক পোলেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, থানায় সাধারণ ডায়েরি

আপলোড তারিখঃ 2020-03-15 ইং
সাংবাদিক পোলেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, থানায় সাধারণ ডায়েরি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক পোলেনের বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সশস্ত্র হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে পোলেনের পরিবার। এ হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাংবাদিক পোলেন জানান, ‘আমাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা বাড়িতে এ হামলা চালিয়েছে। তবে এলাকাবাসীর প্রতিরোধে তা সফল হয়নি।’ তিনি বলেন, ‘গত ১২ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘মুজিবনগরে সরকারি রাজস্ব যুব মহিলা লীগ নেত্রীর আঁচলে’ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে একটি গ্রুপ। গতরাতের ঘটনা তারই জের হতে পারে।’ উল্লেখ্য, একই সংবাদের জেরে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি দৈনিকের মুজিবনগর প্রতিনিধি সোহাগ মণ্ডলকে তুলে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। ঘটনার বিবরণে সাংবাদিক পোলেন জানান, গত শুক্রবার রাতে ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির গেটে দ্াড়িয়ে পোলেনের নাম ধরে ডাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে চেষ্টা করে বাড়িতে প্রবেশ করতে না পেরে বাড়ির গেট ভাঙার চেষ্টা চালায় এবং গেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এলাকাবাসীর চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা মুখোশধারী হওয়ায় তাদের চিন্থিত করা সম্ভব হয়নি বলে এলাকাবাসীরা জানিয়েছেন। সাংবাদিক মাহাবুবুল হক পোলেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার আশঙ্কায় তিনি মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি নিজে মেহেরপুর সদর থানায় হাজির হয়ে এই সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৫৭৮, তারিখ ১৪/০৩/২০২০।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)