মেহেরপুরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

আপলোড তারিখঃ 2020-03-15 ইং
মেহেরপুরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নের লক্ষে মেহেরপুর জেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে একযোগে মেহেরপুর জেলার শতাধিক স্থানে এ অভিযানের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আতাউল গনি এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জানান, মেহেরপুরের তিন উপজেলাসহ জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশ নিচ্ছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)