জীবননগর অফিস:
জীবননগরে আন্তর্জাাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক মিঠুন মাহমুদ, আওয়ামী লীগের নেতা খলিলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নুঝাত পারভিন।
