নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হানুরবাড়াদী কাজিপাড়া গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয় এলাকাবাসী। আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাগান পাড়ার মৃত আকবর আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার গড়াইপাড়ার আব্দুলের ছেলে জহুরুল হুজুর (৩৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাগর সীড কোম্পানির বীজ বিক্রি নিয়ে দুই বীজ ব্যবসায়ীর মধ্যে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গতকাল হানুরবাড়াদী কাজিপাড়া গোরস্থানের সামনে মনোয়ার হোসেন ও জহুরুল হুজুরের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জহুরুল একটি হাতুড়ি দিয়ে মনোয়ার হোসেনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মনোয়ার হোসেন, এ সময় জহুরুলও আহত হন। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস আহতদের চিকিৎসা প্রদান করেন। জহুরুলের আঘাত সামান্য হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। তবে মনোয়ার হোসেনের মাথায় আঘাত লাগায় তাঁকে হাসপাতালারের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।
