দাদির কবরের পাশে চিরনিদ্রায় নিরমা

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
দাদির কবরের পাশে চিরনিদ্রায় নিরমা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা রেলপাড়ার নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নিরমা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা রেলপাড়া আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রেলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ডা. মাহবুব হোসেন মেহেদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নিকট আত্মীয়-স্বজন ও মুসল্লীরা। মরহুমা নিরমার জানাজা পড়ান তাঁর মেজ চাচা ঘোরী হাসান জোয়ার্দ্দার। জানাজা শেষে রেলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাদি সকিনা বেগমের কবরের পাশে নিরমাকে সমাহিত করা হয়। দাফন শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় মসজিদের ইমাম মাওলানা বশির আহম্মেদ। দোয়া শেষে মরহুমা নিরমার ছোট চাচা তবিবুর রহমান জোয়ার্দ্দার বাবু জানান, আগামীকাল রোববার আসরের নামাজের পর রেলপাড়াস্থ নিজ বাড়িতে নিরমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দারের বড় মেয়ে নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নিরমা দূরারোগ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)