ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা ও মেহেরপুরের পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা ও মেহেরপুরের পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের একটি বাঁশবাগান থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রেহাজ উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ১১ কেজি ভারতীয় পেয়াজের বীজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া পেয়াজের বীজ কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক অহিদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১১৮ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শুকুর আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদি গ্রামের মেইন পিলার ৮২/৪এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারাদি মাঠ নামক স্থান হতে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)