ঝিনাইদহে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
ঝিনাইদহে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে প্রতিভাস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিও ঝিনাইদহের প্রধান নির্বাহী সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভাস ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি নাসিম উদ্দিন ও জোহান এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন। পিঠা উৎসবে দেশিয় পাটি সাপটা, তাঁরা, গোলাপ, দুধপুলি, ভাপা চন্দ্রপুলি, পুলি, পায়েস, জর্দ্দা সেমাই, পাকান, নারিকেল বিস্কুট, ডিমের বিস্কুট, কলা ফুল, আপেল, ভাপা, কাচিপুড়া, চিতই, গজা, জামাই পিঠাসহ বাহারি রঙে-ঢঙের প্রায় অর্ধশত বাহারি পিঠার ২০টি স্টল স্থান পায় মেলায়। মেলা চলাকালীন সময়ে আয়োজকেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ছোট ছোট বাচ্চারা নাচে-গানে এবং কবিতা আবৃতির মধ্যদিয়ে অতিথিবৃন্দের মাতিয়ে তোলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায়বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ কা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিভাস স্কুলের পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)