বিশিষ্ট ব্যবসায়ী হাসু মিয়ার মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
বিশিষ্ট ব্যবসায়ী হাসু মিয়ার মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী পরিচিত মুখ মেসার্স কালাম পেট্রল পাম্পের মালিক হাসুর মা আর নেই। গতকাল শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার আসরের নামাজের পর ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনসহ ঝিনাইদহে শোকের ছাড়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল হাই, ঝিনাইদহের সাবেক এমপি মসিউর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিণ্টু, পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম বিল্লাহ রিণ্টু, বিএনপির নেতা আব্দুল মালেক, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অনেকেই মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)