চুয়াডাঙ্গায় সত্যেন সেন গণসংগীত উৎসব

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
চুয়াডাঙ্গায় সত্যেন সেন গণসংগীত উৎসব ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০২০ ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘সুরের জোয়ারে জাগুক জীবনের জয়গান’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদের উদ্যোগে এ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বাউল শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সাহিত্য ও সংস্কৃতি গবেষক অধ্যাপক এম এ মোহিত। বিশেষ অতিথি ছিলেন সিপিবি চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সংলাপের সভাপতি নজির আহমেদ, অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা বাউল শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়ান শাহ। শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী ডিঙ্গেদহ শাখার সভাপতি আব্দুল হান্নান ও সরোজগঞ্জ শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহসভাপতি আব্দুস সাত্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী মেহেরপুরের সাবেক সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহিন ও অরিন্দমের সাবেক সভাপতি আব্দুল মোমিন টিপু। স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক ইমাম হাসান। গণসংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উদীচী মেহেরপুরের সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, উদীচী চুয়াডাঙ্গার অর্থ-সম্পাদক আদিল হোসেন, উদীচী সৈয়দপুরের সম্পাদক ইলিয়াস মিয়া এবং কাজল মাহমুদ। অনুষ্ঠানে গতমাসে অনুষ্ঠিত রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা এবং সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা ২০২০-এর বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর উদীচী চুয়াডাঙ্গা, ডিঙ্গেদহ ও সরোজগঞ্জ শাখার শিল্পী ও প্রতিযোগিরা পরিবেশন করেন গণসংগীত এবং শিশুশিল্পীরা পরিবেশন করে নৃত্যানুষ্ঠান। নতুন নতুন গণসংগীত রচনা, শিল্পী তৈরি ও গণসংগীতকে জনপ্রিয় করার উদ্দেশ্যে উদীচী সারা দেশে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা ও উৎসব আয়োজন করে আসছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিবি জহির রায়হান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)