আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির পুনর্মিলনী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-03-14 ইং
আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির পুনর্মিলনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে জাকের পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চকলা, কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক তানজীল আহমেদ, শ্রমিক ফ্রন্টের বিভাগীয় সভাপতি জিয়াউর রহমান, ছাত্র ফ্রন্টের বিভাগীয় সভাপতি রুহুল কুদ্দুস, কুষ্টিয়া ওলামা ফ্রন্টের বিভাগীয় সভাপতি মাওলানা আবু সাঈদ ও জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আজগার আলী। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা জাকের পার্টির সভাপতি ওবাইদুর রহমান বিশ্বাস ফিণ্টু, সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিশ্বাস হাফিজ, সিনিয়র সহসভাপতি আব্দুস, সাত্তার, আশরাফ আলী, আরমান হোসেন, যুবনেতা জাকির হোসে, আ. সালাম, রহমতউল্লাহ, পলাশ হোসেন, উজ্জ্বল, ওমর আলী, আকাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)