মানহানি মামলা করলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2020-03-13 ইং
মানহানি মামলা করলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
দৈনিক আকাশ খবর ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে সমীকরণ প্রতিবেদক: নরসিংদীর বহিস্কৃত যুব মহিলা লীগের নেত্রীর সঙ্গে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় দৈনিক আকাশ খবর ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে দিলীপ কুমার আগরওয়ালা পৃথক দুটি মামলা করেন। যার মামলা নম্বর সিআর ১০৬/২০২০ এবং সিআর ১০৭/২০২০। মামলা দুটি আমলে নিয়ে শাহাবাগ থানার ওসি (তদন্ত)-কে আগামী ১০ মে-এর মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এর আগে দিলীপ কুমার আগরওয়ালা তাঁর আইজীবীর মাধ্যমে পত্রিকা দুটির সম্পাদক মণ্ডলীর নিকট এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উকিল নোটিশ প্রদান করলেও তাঁরা উক্ত নোটিশের কোনো জবাব প্রদান করেননি। এ মামলা দুটিতে এ ব্যবসায়ী নেতা তাঁকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় সুবিচার প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)