গোপনে বাল্যবিবাহ, পাঁচ দিন পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-13 ইং
গোপনে বাল্যবিবাহ, পাঁচ দিন পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: পাঁচ দিন আগে গোপনে বাল্যবিবাহ দিয়েও রক্ষা পেল না বর-কনেপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়পক্ষকে জরিমানার আওতায় আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের বেথুলী দাসপাড়ায়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, পাঁচ দিন আগে গোপনে উপজেলার বেথুলী দাসপাড়ার বিপুল দাসের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার বারবাজার ফুলবাড়ি গ্রামের স্বরজিৎ দাসের ছেলে সাগর দাসের বিয়ে হয়। কোনো কিছুর তোয়াক্কা না করে উভয়পক্ষ কনের বাবার বাড়ি বেথুলী গ্রামে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা সহকারী (ভূমি) ভূপালি সরকার ঘটনাস্থলে পৌঁছান এবং উভয়পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। পরে বরের বাবাকে ২০ হাজার টাকা এবং কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের জেল ঘোষণা করা হয়। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বর ও কনেকে পৃথক রাখার ব্যাপারে অভিভাবকদের অঙ্গীকার করানো হয়। এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামছুল আলম, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)