মেহেরপুরে গলায় সাবু আটকিয়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-13 ইং
মেহেরপুরে গলায় সাবু আটকিয়ে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সাবু খাওয়াতে গিয়ে গলায় সাবু আটকিয়ে লামিসা ওরফে চাঁদনী নামের ৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। লামিসা মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের পলাশ বিশ্বাসের কন্যা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় লামিসার মা প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে তাঁকে সাবু খাওয়াচ্ছিলেন। এ সময় ওই শিশুর গলায় সাবু আটকিয়ে যায়। এ সময় দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, পলাশ বিশ্বাসের একমাত্র কন্যাশিশুর আকস্মিক মৃত্যুতে হিজুলী গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ দিন আসরের নামাজের পর জানাজা শেষে ওই শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)