ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
মুজিববর্ষ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের মুকামতলা-বুড়োপাড়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ অভিযান চালানো হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, ওয়ার্ড সদস্য হানিফ আলী, বেল্টু, সাইফুল ইসলাম, আজিজ আহমেদ সুজন, টিটন আলী, আইনুদ্দিন, বখতিয়ার হোসেন, তারাচাঁদ আলী, ওল্টু রহমান, সংরক্ষিত মহিলা সদস্য হবিবা বেগম, ফরিদা পারভিন, সাগর খাতুন, উম্মে সালমা প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক বলেন, ‘চলুন আমরা সবাই ইউনিয়নের প্রতিটি গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন করি। আইলহাঁস ইউনিয়ন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলে জেলার প্রথম পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে ঘোষণা হবে। আমরা দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’
এদিকে, সারা দেশের ন্যায় আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘পরিচ্ছন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির উদ্বোধন ভিডিও কনফারেন্স ইউনিয়ন পরিষদ চত্বরে সরাসরি সম্প্রচার করা হয়। এই ভিডিও সম্প্রসারণ ইউনিয়নে প্রায় কয়েক শ সাধারণ মানুষ দেখতে আসেন।
