লেখাপড়ার পাশাপাশি বনভোজন অত্যন্ত প্রয়োজন

আপলোড তারিখঃ 2020-03-13 ইং
লেখাপড়ার পাশাপাশি বনভোজন অত্যন্ত প্রয়োজন ছবির ক্যাপশন:
ইসলামপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজনে টোটন জোয়ার্দ্দার শহর প্রতিবেদক: আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হলো চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, বনভোজনের মূল উদ্দেশ্য হলো পরস্পরের প্রতি সম্পর্ক ভালো করা, একে অপরের সম্পর্কে জানা। তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু বনভোজনে শিক্ষার্থীরা সেলফি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে একে অপরকে সময় দেওয়ার মতো সময় তাদের হয় না। বর্তমানে সেলফি একটি নেশাতে পরিণত হয়েছে। তাই তিনি ছবি দেদারছে না তুলে, সৃজনশীলভাবে তোলাটা উচিত বলে মনে করেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি বনভোজন অত্যন্ত প্রয়োজন। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের চোখে দেখে শুনে অনেক জ্ঞান অর্জন করতে পারে এবং সৃজনশীলতা এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। সবার মধ্যে একটি আস্থা, ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব, পারস্পরিক সাহায্য সহযোগিতা ইত্যাদির মনোভাব সৃষ্টি হয়। বার্ষিক বনভোজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)