ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ সেকশনের বার্ষিক বনভোজনে সহকর্মীদের সঙ্গে রাজশাহী যাচ্ছিলেন কবির হোসেন (৩৫)। কিন্তু পথিমধ্যেই চলন্ত গাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। নিহত কবির হোসেন কালিগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। তিনি মোবরকগঞ্জ চিনিকলের ট্রাক্টরের হেলপার পদে কর্মরত ছিলেন।
বাসে থাকা মামুন হোসেন নামে কবিরের এক সহকর্মী জানান, ‘মোচিকের গ্যারেজ সেক্টরের শ্রমিকদের পিকনিকের গাড়িটি রাত দুইটার দিকে কালীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। পথের মধ্যে রাত ৩টার দিকে তারা মাঝপথে বিরতি দেয়। সেখানে গাড়ীতে থাকা তাদের অনেকেই নিচে নামলেও কবির নামেননি। তাদের ধারণা ছিল কবির হয়তো ঘুমাচ্ছেন। ফজরের আজানের পর রাজশাহী শহরের প্রায় ১৫-২০ কিলোমিটার আগে নামাজের জন্য গাড়ীটি আবারও বিরতি দেয়। এ সময় কবিরকে সহকর্মীরা ডাকলে সে কোনো সাড়া না দেওয়ায় তাঁর গায়ে হাত দেওয়া মাত্রই শরীর নেতিয়ে পড়ে। তাঁর এ অবস্থা দেখে সহকর্মীরা পিকনিকের গাড়ীটি দ্রুত রাজশাহী সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত কবিরকে ঘোষণা করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে কবিরের মরদেহ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।
