চুয়াডাঙ্গা মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2020-03-12 ইং
চুয়াডাঙ্গা মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরের মো. মনির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী মো. মনির হোসেন হাসাদাহ গ্রামের মো. জুম্মত আলী মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল জীবননগরের হাসাদাহ গ্রামের মো. মনির হোসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আত্মসমর্পণ করেন। এ সময় তিনি আর কোনো দিন মাদক ব্যবসা করবেন না বলেও শপথ করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ চুয়াডাঙ্গার মাদক ব্যবসায়ীদের শুধু গ্রেপ্তার বা সাজা নিশ্চিত করতে চায় না। ক্ষেত্র বিশেষে প্রেক্ষাপট বিবেচনায় তাঁকে নতুন জীবনে পদার্পণের সুযোগ করে দিতে চায়। স্বাভাবিক পারিবারিক জীবনে প্রবেশে সহযোগিতা করতে চায়। এ জন্য জেলা পুলিশ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। এ জেলা সীমান্তবর্তী হওয়ায় বিপুলসংখ্যক জনগোষ্ঠী পারিবারিকভাবেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। জেলা পুলিশ এ বিষয়ে সচেতন কার্যক্রম হাতে নিয়েছে। কাজেই এই সুযোগে যেকোনো ব্যক্তি বা পরিবার আত্মসমর্পণের সুযোগ নিতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)