আলমডাঙ্গা হাড়োয়াকান্দিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-03-12 ইং
আলমডাঙ্গা হাড়োয়াকান্দিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হাড়োয়াকান্দিতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে গ্রামের মাঠে একা পেয়ে ওই শিশুকে জোর করে একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা করেন একই গ্রামের আলীর ছেলে লিংকন (২২)। এ সময় ওই শিশু চিৎকার শুরু করলে অভিযুক্ত লিংকন শিশুটির মুখের মধ্যে কাদা-মাটি ঢুকিয়ে চিৎকার বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়ে পালিয়ে যান। এর আগে ওই শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি পৌছে পরিবারের নিকট সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)