ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মহেশপুরে আনন্দ টিভির ২য় বর্ষপূতি উদাযাপন করা হয়েছে। এ উপলক্ষে পৃথক আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
চুয়াডাঙ্গা:
আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে আনন্দ টিভির বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্ব প্রেসক্লাব এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হলরুমে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজির হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, এম এ মামুন, আতিয়ার রহমান, ইসলাম রকিব, হুসাইন মালিক, মাহফুজ মামুন, জহির রায়হান সোহাগ প্রমুখ। আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি সোহেল সজীব। পরে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তির কেক কাটা হয়।
মহেশপুর:
‘আনন্দ টিভি’ তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান, কৃষি কর্মকর্তা হাসান আলি, প্রেসক্লাব মহেশপুর-এর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, সহসভাপতি জালাল উদ্দিন, খাইরুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জামশেদ আলম বকুল, যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা, আশিকুর রহমান আশিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাইদ, খোকন, রিপন আলি, আহসান হাবিব সাগর প্রমুখ।