আলমডাঙ্গায় মুজিববর্ষ উদ্যাপন ও এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্য দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-03-12 ইং
আলমডাঙ্গায় মুজিববর্ষ উদ্যাপন ও এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্য দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগ প্রস্তুতিমূলক সভা করেছে। সভা শেষে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক আনজিরা খাতুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া খাতুন, জেলা পরিষদের সদস্য কাজল রেখা, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন, সুরাইয়া খাতুন, নেইমা খাতুন, হাসিনা খাতুন, সুনিয়া খাতুন, জাহানারা খাতুন, রাফেজা খাতুন, শিল্পী খাতুন, আনোয়ারা খাতুন, রীতা খাতুন, সবেদা খাতুন প্রমুখ। এ ছাড়া সভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌর শাখার মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া শেষে দুপুরে সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)