আলমডাঙ্গাকে হারিয়ে মুন্সিগঞ্জ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-03-12 ইং
আলমডাঙ্গাকে হারিয়ে মুন্সিগঞ্জ চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের ফাইনাল খেলা সমীকরণ প্রতিবেদন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্র্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের ফাইনাল সম্পন্ন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলমডাঙ্গা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুন্সিগঞ্জ রেঞ্জার্স। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জয়লাভ করে মুন্সিগঞ্জ রেঞ্জার্সের দলনায়ক সোহাগ প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত গ্রহণ করে। ব্যাটিংয়ে নেমে আলমডাঙ্গা টাইগার্স প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে মুন্সিগঞ্জ রেঞ্জার্স দলের উদ্বোধনী ২ ব্যাটসম্যান মাত্র ৬ রান করে আউট হলে দারুন চাপের মুখে পড়ে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে মুন্সিগঞ্জ রেঞ্জার্স প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৫ রান তুলে জয় নিশ্চিতের পাশাপাশি চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করে মুন্সিগঞ্জ রেঞ্জার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়ায় মুন্সিগঞ্জ রেঞ্জার্স দলের পরিচালক সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টুর খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মুন্সিগঞ্জ রেঞ্জার্সের সোহান, হাইয়েস্ট উইকেট টেকার একই দলের সাব্বির, বিগ সিক্সার ও হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে রানার্স আপ আলমডাঙ্গা টাইগার্সের জুনিয়র তামিম। মুন্সিগঞ্জ রেঞ্জার্সের পক্ষে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ইমন, সাফিন, সাব্বির-১, সাব্বির-২, সোহাগ (অধিনায়ক), সামিউল ইসলাম, নিলয়, সাবিত, বাশার, সোহান, সোহাগ-২, শাহরুক, সোহান ও নাজমুল। এদিকে, ফাইনাল ম্যাচ সম্পন্ন হলেও বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগ-২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তীতে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হবে বলে লিগ পরিচালনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উল্লেখ্য, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদ্যাপনের জন্য সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও নানা আয়োজন থাকবে। এ ছাড়া অনুষ্ঠান উদ্যাপনের জন্য পুরাতন স্টেডিয়াম ব্যবহৃত হওয়ার কারণে পরবর্তীতে এ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)