জীবননগরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা

আপলোড তারিখঃ 2020-03-11 ইং
জীবননগরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলার উথলী ইউনিয়নের উথলী ইটভাড়াপাড়ায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। গত সোমবার রাতে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জীবননগর থানা সূত্র নিশ্চিত করে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিকেল সাড়ে ৪টার দিকে উথলী ইটভাটাপাড়ার এক দিনমজুরের মেয়ে তার সঙ্গী আরেক স্কুলছাত্রীর সঙ্গে সঙ্গীর চাচার দোকানে যায়। এ সময় তার চাচা দোকানে না থাকায় উথলী গ্রামের মৃত কিতাব আলীর জামাই আনসার আলী (৬০) ওই দুই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে পাশের ভুট্টাখেতে নিয়ে যান। এ সময় ওই দুই ছাত্রী চিৎকার করলে আনসার আলী পালিয়ে যান। এ ব্যাপারে এক স্কুলছাত্রীর মা বাদী হয়ে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ বিষয়ে উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ বলেন, ‘দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার বিষয়টি আমি শুনেছি। তাদের বাড়িতে গিয়েছিলাম।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে এক স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)