হারদীতে সন্দেহজনক ঘোরাফেরা, তিন যুবককে মারধর

আপলোড তারিখঃ 2020-03-11 ইং
হারদীতে সন্দেহজনক ঘোরাফেরা, তিন যুবককে মারধর ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদী ইউনিয়নে সন্দেহজনকভাবে ঘোরাঘেরা করায় মারধর করে পুলিশে হাতে তুলে দেওয়া তিনি যুবক ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় ছাড়া পেয়েছেন। গতকাল মঙ্গলবার হারদী ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত নিয়ে তাঁদের ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। জানা গছে, গত সোমবার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের আবু মুছার ছেলে সজিব (২০), কেশবপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে রকি (২৩) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত ঝন্টুর ছেলে জাহিদুল ইসলামকে (১৬) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হারদী গ্রামের লোকজন তাঁদের মারধর করে হাটবোয়ালিয়া বাজার ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। গতকাল সকাল থেকে ওই যুবকদের পরিবারের লোকজন তাঁদের মুক্ত করতে দৌঁড়ঝাপ শুরু করেন। পরে হারদী ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত নিয়ে তাঁদের ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)